আশাশুনিতে ২৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ১

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।

সাতক্ষীরার আশাশুনিতে ২৫ বোতল ফেনসিডিল সহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার(২৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নৈকাটি ইট ভাটার পাশ হইতে তাকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার)মহোদয়ের দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল জনাব মোঃ শেখ ইয়াছিন আলী স্যারের তত্ত্বাবধানে এবং আশাশুনি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং-২৫/০৯/২০২০ তারিখ এএসআই (নিঃ) মোঃ মিলন হোসেন সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) মোঃ আজিজুল ইসলাম, এএআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম ও ফোর্স এর সহায়তায় ২৫ (পঁচিশ) বোতল ফেনসিডল সহ আসামী ১. বিধান চন্দ্র কয়াল (৪২), পিতা- সন্তেষ কয়াল, গ্রাম-ড্যামরাইল, থানা- কালীগঞ্জ, জেলা-সাতক্ষীরাকে গোপন সংবাদের ভিত্তিতে নৈকাটি ইট ভাটার পাশ হইতে হাতেনাতে গ্রেফতার করেন।

এসংক্রান্তে থানায় মাদক আইনের ২৩(৯)২০২০ মামলাটি রুজু করা হয়েছে।

আসামীকে বিচারার্থে ইং-২৬/০৯/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।