মতলব উত্তরে ২ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-৫

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর ।।
চাঁদপুর মতলব উত্তরে মোহনপুর ইউপি’র সাধারণ সদস্য  উপ- নির্বাচনে দুই  সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ সময়  নির্বাচিত প্রার্থীর ৫ জন সমর্থক আহত হয়েছেন।
২০ অক্টোবর  মঙ্গলবার উপজেলার মোহনপুর  ১ নং ওয়ার্ডে সাধারন সদস্য পদে নির্বাচনে বিল্লাল হোসেন তপাদারকে বিজয় ঘোষনা করা হলে কেন্দ্র থেকে আসার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজহারুল ইসলাম সেলিমের পক্ষে  সন্ত্রাসীরা হামলা চালায়।
এলাকাবাসী জানান, মোহনপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড উপ- নির্বাচন নির্বাচিত  প্রার্থী স্হানীয় যুবলীগের সভাপতি  বিল্লাল হোসেন তফদার সমর্থকরা রাত ৭ টায় বিজয় হওয়ার পর  বাড়ি যাচ্ছিলো এ সময় সন্ত্রাসীরা  হামলা চালায়। একপর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
এ ঘটনায় আতঙ্কিত হয়ে মোহনপুর ও টেক্কারপুল  বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়। আহতদের মধ্যে কেউ কেউ প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
ঘটনার কেন্দ্র করে উপজেলা  আওয়ামীলীগ নেতা বিশিষ্ট শিল্পপতি কাজী মিজানুর রহমান রাতে সাংবাদিক সম্মেলন করেন। বিজয় প্রার্থী বিল্লাল হোসেন তপাদারের  সমর্থক- কর্মীদের শান্তিপূর্ণ ভাবে থাকার জন্য  অনুরোধ করেছেন। সাংবাদিক সম্মেলনে কাজী মিজানুর রহমান মতলব দক্ষিন উপজেলা চেয়ারম্যান সুলতানাবদ এবং জহিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার বিজয় হওযায় মোহনপুরবাসীর পক্ষে থেকে অভিনন্দন জানিছেন ।