চাটখিলে তারেক রহমানের ৫৬তম জন্মদিন পালিত

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ 
চাটখিল উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষে  শুক্রবার দুপুর ১২ টায়  উপজেলা  বিএনপির সভাপতি প্রয়াত মোঃ আনোয়ার হোসেনের বাড়ির হলরুমে আলোচনা সভা ও কেক কাটার  মাধ্যমে পালিত হয়। 
উপজেলা যুবদলের সভাপতি আনিস আহমেদ হানিফের সভাপতিত্বে পৌর যুবদলের আহবায়ক সুলতান বাবরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র যুগ্ম মহাসচিব (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাবেক সাংসদ ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
উপস্থিত ছিলেন   চাটখিল পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র মোস্তফা কামাল, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল হক কামাল, চাটখিল  উপজেলা বিএনপির  সিনিয়র সহ-সভাপতি শাহাজাহান রানা, সাধারণ সম্পাদক এডঃ আবু হানিফ।
পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক দেওয়ান শামসুল আরেফিন শামীম সাংগঠনিক সম্পাদক এডঃ দেলোয়ার হোসেন স্বপন, নুর হোসেন মমিন।উপজেলা বিএনপির   সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন টিপু, লিয়াকত আলী ভুট্টো, ছাত্রবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম জহির,মহিন উদ্দিন তপাদার। উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সফিউল বাসার বাবুল সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, সাংগঠনিক সম্পাদক সাইফুল আজম জগলু,পৌর যুবদলের সদস্য সচিব  সোলাইমান রায়হান,যুবদল নেতা বিকে হানিফ, বাহার উদ্দিন।
উপজেলা ছাত্রদলের সভাপতি ইউসুফ উন নবী বাবু সাংগঠনিক সম্পাদক   ইমাম হোসেন ইমন,সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মমিনুল ইসলাম মমিন, ছাত্রনেতা  তুষার,ফারুক, মুরাদ, তুহিন,সোহাগ সহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কে সংঙ্গে  নিয়ে  শুক্রবার সকাল ১১ টায় উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত মোঃ আনোয়ার হোসেনের  কবর জিয়ারত শেষে দোয়ায় অংশ নেয়,দোয়া পরিচালনা করেন হাফেজ ফিরোজ আলম।