কমলনগর উপজেলা ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শাকিল মাহমুদ,কমলনগর(লক্ষীপুর) প্রতিনিধি:
লক্ষীপুরের কমলনগরে শফিউল বারী বাবুর অনুসারিরা প্রয়াতনেতা মরহুম শফিউল বারী বাবু র সহধর্মিনী লক্ষীপুর ৪ রামগতি-কমলনগরের সংসদ সদস্য প্রার্থী জনাবা,বিথীকা বিনতে হোসাইনের নির্দেশে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে কমলনগর উপজেলা ।
(১লা জানুয়ারী) শুক্রবার সকালে উপজেলার চর লরেন্স বাজারে অানন্দ যার্লি ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এসময় উপস্হিত ছিলেন,চর কাদিরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেদোয়ান হোসেন,কমলনগর উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক প্রার্থী ওসমান গনি রিপাত,লরেন্স ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আক্তার মাহমুদ,কমলনগর উপজেলা ছাত্রদল নেতা জামাল উদ্দিন আবগানি,কমলনগর উপজেলা ছাত্রদল নেতা ও লরেন্স ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন শাকিল সহ কমলনগর উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্হিত ছিলেন।
