নরসিংদীর ডাংগায় আওয়ামী লীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিবেদক :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ মার্চ) বিকেলে ডাংগা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ডাংগা বাজার হাবিব ভূঁইয়া মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী-২ পলাশের এমপি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
ডাংগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ডাংগা ইউপি চেয়ারম্যান মোঃ সাবের উল হাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউসার ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, ঘোড়াশাল পৌর আ.লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক।
আরো বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য আলহাজ্ব মাহফুজুল হক টিপু, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবুল, ডাংগা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ হোসেন সেলিম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসাইন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কৌশিক আহমেদ নয়ন।
এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শফি, পলাশ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ডাংগা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজারো শ্রেনী পেশার মানুষজন।

Share this news as a Photo Card

06 March 2021

নরসিংদীর ডাংগায় আওয়ামী লীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে