হিলিতে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

হিলি প্রতিনিধি:

“জাতীয় সম্পদ রক্ষার্থে ইঁদুর মারি এক সাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে ইঁদুর নিধন অভিযানের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪ টায় হাকিমপুর উপজেলা কৃষি অফিসের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই অভিযানের উদ্বোধন করা হয়। এর আগে উপজেলা চত্বর থেকে র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ড.মমতাজ সুলতানা,কৃষি সম্প্রসারণ অফিসার আরজেনা বেগম,কৃষি সম্প্রসারণ অফিসার মেজবাহুর রহমান ও হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ অনেকে উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

17 October 2021

হিলিতে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে