রামগঞ্জে সিএনজিতে বাচ্চা প্রসব, প্রসুতি ও নবজাতকের মৃত্যু

নোয়া সংবাদ : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার রামগঞ্জ সরকারী হাসপাতালে চিকিৎসা না দিয়ে রোগিকে বাহির করে দেওয়ায় হতদরিদ্র গর্ভবতি শামসুন নাহার (৩৫) সিএনজিতে বাচ্চা প্রসব করে । প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে প্রসবের কয়েক মিনিটে নবজাতক এবং প্রসুতি মৃত্যু বরণ করে।

ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার দুপুরে । এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
জানাযায়,পৌর সোনাপুর মুন্সি বাড়ির দিনমজুর নুরুল ইসলামের ৭মাসের গর্ভবতি মেয়ে শামসুর নাহার অসুস্থ্য হয়ে পড়লে  বুধবার সকালে  স্বজনেরা প্রান্তিক হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার রাসেল সরকারী হাসপাতালে পাঠায়। রামগঞ্জ সরকারী হাসপাতালের গাইনী ডাক্তার নাজমুল হক বিবিন্ন অযুহাত দেখিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে রেফার্ড করে। স্বজনেরা রোগীকে সিএনজিতে তুলে লক্ষ্মীপুরে নেওয়ার সময় পথেই বাচ্চা প্রসব করে কিছুক্ষনের মধ্যে মারা যায় এবং অতিরিক্ত রক্তক্ষনের ফলে আজ বৃহস্পতিবার দুপুরে প্রসূতি শামছুন নাহার মৃত্যু বরন করে। প্রসুতির মা সাফিয়া বেগম জানান,সরকারী হাসপাতাল থেকে বাহির করে দেওয়ার আধা ঘন্টার মধ্যেই সিএনজির ভিতরে মেয়ে বাচ্চা প্রসব করে। প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে নবজাতক কয়েক মিনিটেই মারা যায় এবং লক্ষ্মীপুর সরকারী হাসপাতালে নেওয়ার সময় শামছুন নাহারের অতিারক্ত রক্ত ক্ষরনের ফলে মৃত্যুর কোলে ঢলে পড়ে। রামগঞ্জ সরকারী হাসপাতালের গাইনী ডাক্তার নাজমুল হক বলেন,রোগীর শারীরিক অবস্থা বেগতি দেখে আমরা লক্ষ্মীপুর রেফার্ড করেছি। স্বজনেরা রোগীকে নিতে দেরী করায় পথে দুর্ঘটনা ঘটেছে।