লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নে চুরি,ডাকাতি সহ মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়া সংবাদ : শাকচর ইউনিয়নে চুরি, ডাকাতি, মাদক সহ সকল প্রকার অপকর্মের বিরুদ্ধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১১ডিসেম্বর) বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান সাহেবের বাড়ীতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জনাব মোহাম্মদ তাফাজ্জল হোসেন চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোখলেছুর রহমান, ইউপি সচিব জনাব মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মাহফুজুর রহমান মাষ্টার, সাধারন সম্পাদক হাসানুজ্জামান লিটন সহ সকল ইউপি সদস্য বৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিগন ।
