লক্ষ্মীপুরে সাংবাদিকদের প্রতিবাদ সভা

নোয়া সংবাদ : লক্ষ্মীপুরের  স্থানীয় সাপ্তাহিক নতুন পথ  পত্রিকার প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে  মামলা দায়ের করায় সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর রিপোর্টাস ক্লাবের আয়োজনে শহরের তমিজ মার্কেটস্থ ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা যায়,লক্ষ্মীপুর শহরের সমসেরাবাদ গ্রামের  হোসেনে’র বিরুদ্ধে মাদক সেবনের অভিয়োগ দিয়ে স্থানীয় সাপ্তাহিক নতুন পথ পত্রিকায় সংবাদ পরিবেশন করায় হোসেনের পক্ষ থেকে পত্রিকার প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে।

এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের সভাপতি ও দৈনিক সবুজ জমিন পত্রিকার সম্পাদক আফজাল হোসেন সবুজ,  নতুন পথ পত্রিকার সম্পাদক বিএম সাগর, ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম খান, সাংবাদিক আনিছ কবির, দৈনিক কালের প্রত্যাশা’র নির্বাহী সম্পাদক সাজ্জাদুর রহমান ফরহাদ, দৈনিক নবচেতনা’র জেলা প্রতিনিধি মো: সোহেল রানা, অনলাইন জেটিভি’র জেলা প্রতিনিধি রুবেল হোসেন, দৈনিক আলোকিত সময়ের জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন বাবলু, সাংবাদিক মো: ইউছুফ, তারেক উদ্দিন জাবেদ প্রমুখ।