লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সংবাদকর্মীদের সাথে জেলা আওয়ামীলীগের মতবিনিময়

নোয়া সংবাদ: গনপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার সকালে আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, প্রযুক্তি, ক্রীড়া, যোগাযোগ’সহ দেশের সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে। এরই অংশ হিসেবে সাংগঠনিক সফরে এসে ৯ তলা বিশিষ্ট লক্ষ্মীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন ও পৌর আধুনিক সুপার মার্কেট উদ্বোধন, নৌ-বন্দর, মেডিকেল কলেজ , চার লেন রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপনসহ জেলার উন্নয়নমূলক কর্মকান্ডে অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর আগমনে জেলার প্রত্যেক উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি সভা ও প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে।
এসয়ম উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি একেএম শাহজাহান কামাল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, জেলা তরুণলীগের সভাপতি বেলাল হোসেন ক্বারী প্রমুখ।
