সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে প্রাচীন মুর্তি উদ্ধার

চাটখিল প্রতিনিধি: নোয়াখালি জেলার সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে প্রাচীন মুর্তি উদ্ধার করা হয়।
গতকাল (১৪মার্চ,২০১৭) মঙ্গলবার সোনাইমুড়ী উপজেলার ভাওরকোট গ্রামে প্রায় ৭ ফুট দৈর্ঘ্য ও ৪ ফুট প্রস্থের একটি বড় প্রাচীন মুর্তি উদ্ধার করা হয়।
জানা যায় ভাওরকোট গ্রামের মতি মিয়া পাটোয়ারি বাড়ির সিরাজ মিয়ার মেয়ে বাড়ির পাশের নিচু জমি থেকে ঘরের জন্য মাটি আনতে গিয়ে মুর্তিটি দেখতে পায়। খরবটি চারদিকে ছড়িয়ে পড়লে বিকালে খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ এসে মুর্তিটি উদ্ধার করে নিয়ে যায়।প্রত্যেক্ষ লোকজন মুর্তিটি কষ্টি পাথরের হবে বলে ধারনা করছে।
