চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন রায়পুর থানার ওসি লোকমান হোসেন

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার ওসি লোকমান আবারও চট্রগ্রাম বিভাগ এর ২০১৬ এর শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার(১৮মার্চ,২০১৭)চট্রগ্রাম বিভাগ এর ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম এই পুরষ্কার তুলে দেন লোকমান হোসন এর হাতে ।এর আগেও তিনি ২০১৪ সালে চট্রগ্রাম বিভাগ এর শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। লক্ষ্মীপুর জেলায়ও তিনি ৭ বার শ্রেষ্ঠ ওসির পুরষ্কার অর্জন করেন।

উল্লেখ্য যে, লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার ,ডাকাতি ও ছিনতাই নিয়ন্ত্রণসহ সার্বিক পারফরমেন্স এর ভিত্তিতে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন চট্রগ্রামে বিভাগ এর   শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হন।