লক্ষ্মীপুরে ক্রাউন সিমেন্টের উদ্যোগে গবেষণা কার্যক্রমে সনদপত্র বিতরণ এবং গুণী সম্মাননা অনুষ্ঠান

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ক্রাউন সিমেন্টের উদ্যোগে বিজনেস্ রিসার্চ অন ব্র্যান্ড ইক্যুইটি গবেষণা কার্যক্রমে সফলতার স্বীকৃতি ও প্রেরণা হিসেবে সনদপত্র বিতরণ এবং জেলার গুণী শিক্ষক ও প্রকৌশলীদেরকে বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।

গতকাল সোমবার(২০মার্চ,২০১৭)সকাল ১০.০০ ঘটিকার সময় লক্ষ্মীপুর সরকারী কলেজের ক্যাম্পাসে ক্রাউন সিমেন্টের উদ্যোগে গবেষণা কার্যক্রমে সফলতার স্বীকৃতি ও প্রেরণা হিসেবে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ এবং জেলার গুণী শিক্ষক ও প্রকৌশলীদেরকে বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোমান চৌধুরী এবং মহসিনা সুলতানার সঞ্চালনায় হামিদ আল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারী কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মাঈন উদ্দিন পাঠান।এ ছাড়া আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারী কলেজের সম্মানিত উপাধ্যক্ষ,বিভাগীয় প্রধানগণ,শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ,প্রকৌশলীবৃন্দ,সাংবাদিকবৃন্দ,সুশীল ব্যক্তিবর্গ,বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক মহোদয়গণ,প্রতিষ্ঠিত ব্যবসায়ীবৃন্দ এবং ক্রাউন সিমেন্টের কর্মকর্তাবৃন্দ।

পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের সূচনা বক্ত্যবে ক্রাউন সিমেন্টের কর্মকর্তা আরিফুজ্জামান বলেন,আমাদের ভিশন হলো ২০২০ সালের মধ্যে ক্রাউন সিমেন্ট বিশ্বের এক নাম্বার ব্যান্ডে পরিনত হওয়া। তারই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।অন্যান্য অথিতিবৃন্দ তাঁদের বক্তব্যে ক্রাউন সিমেন্টে সাফল্য কামনা করেন।

আলোচনা শেষে যে সব শিক্ষার্থী বিজনেস্ রিসার্চ অন ব্র্যান্ড ইক্যুইটি গবেষণা কার্যক্রমে অংশগ্রহন করেছে তাদের  সফলতার স্বীকৃতি ও প্রেরণা হিসেবে সনদপত্র বিতরণ করা হয় এবং জেলার ১০ জন গুণী শিক্ষক ও ৫ জন প্রকৌশলীর হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।