শাকচর ইউনিয়নের উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থীর জয়

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬নং শাকচর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডে মেম্বার পদে উপ–নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামাল উদ্দিন খোকন (মোরগ প্রতিক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রবিবার (১৬ এপ্রিল) অনুষ্ঠিত এ নির্বাচনে ৪৭২ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনির হোসেন পেয়েছেন ৪’শ ১০ ভোট।
বিকালে সদর উপজেলা নির্বাচন অফিসার নাছির উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে ৭০ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।
উল্লেখ্য: শাকচর ইউপি সদস্য দেলোয়ার হোসেন গত ১ অক্টোবর ২০১৬ তারিখে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। তার মুত্যুতে এ ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য পদ শুন্য হয়ে যায়। এরই অংশ হিসেবে ওই ইউনিয়নে ১টি ওয়ার্ডে উপ–নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী কামাল উদ্দিন খোকন মরহুম দেলোয়ার মেম্বারের পিতা।
