কুমিল্লায় পিস্তল ও গুলিসহ নোয়াখালীর তিন যুবক আটক

নোয়া সংবাদ ডেস্ক: কুমিল্লার সুজাতপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ রাউন্ড গুলি ভর্তি একটি আমেরিকার তৈরী পিস্তলসহ তিন রাসেল, ইয়াছিন ও জাকির নামে যুবককে আটক করেছে পুলিশ।
গত রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার চিওড়ার সুজাতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত হচ্ছে- নোয়াখালী চাটখিল উপজেলার বানশা গ্রামের হেদায়েত উল্যাহর পুত্র রায়হান উদ্দিন রাসেল(২৮), একই উপজেলার বাবুপুরের আবদুল মালেকের ছেলে ইয়াছিন(৩১) ও পূর্ব আবু তালেব গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জাকির হোসেন (২০)। রোববার রাতে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়,জেলার চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) কৃমল কৃষ্ণ ধর ও এএসআই জাকির হোসেনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সুজাতপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ৩ যুবককে আটক করা হয়। পরে তাদের শরীরে তল্লাশী চালিয়ে ৬ রাউন্ড গুলি ভর্তি বিদেশী (ইউএস) পিস্তল উদ্ধার করা হয়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরির্শক (এসআই) কমল কৃষ্ণ ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া ইউনিয়নের সুজাতপুর মসজিদের সামনে থেকে ৩ যুবককে আটক করার পর তল্লাশী চালিয়ে তাদের কাছে থাকা বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। এ বিষয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
