লক্ষ্মীপুরে ছাত্রলীগের ৪ নেতা বহিস্কার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ছাত্রলীগের ৪ নেতাকে বহিস্কার করেছে জেলা ছাত্রলীগ।
আজ সোমবার দুপুর ১টায় জেলা ছাত্রলীগের সভাপতি চৌধূরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস স্বারিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।বহিস্কারকৃতরা হচ্ছে জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পদক সেবাব নেওয়াজ, সহ-সম্পাদক পলক আহম্মেদ, যুগ্ম-সম্পাদক পিয়াস পাঠান ও কলেজিয়েট স্কুল ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর ছাত্রলীগ কর্মী মিনহাজ আলম সাকিব।
রবিবার রাত ৯টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। এসময় সিপাত চৌধূরী ও তানবির মাহমুদ অন্তর নামের ২ ছাত্রলীগ নেতা আহত হয়েছে। এদের মধ্যে সিপাতের অবস্থা আশঙ্কা জনক । তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ঐ ৪ নেতাকে ছাত্রলীগ থেকে বহিস্কার করে জেলা ছাত্রলীগ।
