লক্ষ্মীপুরে মাকে হত্যার দায়ে ছেলের ফাঁসি !

নোয়া সংবাদ: লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার মা খায়রুন নেছাকে হত্যার দায়ে ছেলে হারুন অর রশিদের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এ সময় আরো দশ হাজার টাকা অর্খদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেয়।

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৭ জুলাই রাতে কমলনগর উপজেলার চরমার্টিন এলাকায় পারিবারিক কলহের জের ধরে মা খায়রুন নেছাকে কুপিয়ে হত্যা করে তার ছেলে হারুন অর রশিদ। পরে মায়ের লাশ টয়লেটের মধ্যে গুম করে রাখে । বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাবাসী হারুনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মোতাবেক লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে মিনারা বেগম বাদী হয়ে ঘটনার পর দিন ১৮ জুলাই রামগতি থানায় তার ভাই হারুনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। একই বছরে ২৯ সেপ্টেম্বর হারুনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। আদালত ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে তার ফাঁসির আদেশ দেয়।

লক্ষ্মীপুর জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আবুল কালাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র: নতুন সংবাদ২৪.কম

Share this news as a Photo Card

12 July 2017

লক্ষ্মীপুরে মাকে হত্যার দায়ে ছেলের ফাঁসি !

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে