চাটখিলে পুলিশের অনুমতি না পাওয়ায় বিএনপির বর্ধিত সভা স্থগিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : গতকাল শনিবার চাটখিল পৌর সদরে হ্যাটল্যান্ড কমিউনিটি সেন্টারে চাটখিল উপজেলা বিএনপি পূর্ব নির্ধারিত বর্ধিত সভা সকাল ১০ ঘটিকার সময় হওয়ার কথা থাকলেও তা পুলিশের অনুমতি না পাওয়ায় স্থগিত করা হয় ।
এ ব্যাপারে চাটখিল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানায়, গত ১৬ তারিখে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপজেলা বিএনপির বর্ধিত সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর উপজেলা বিএনপির সভাপতির নামে বর্ধিত সভা করার জন্য প্রথমে চাটখিল উপজেলার সম্মুখে চাটখিল অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার ভাড়া নেওয়া হয়। ভাড়া নেওয়ার ৩ দিন পর বর্তমান ক্ষমতাসীন দল অডিটরিয়ামের ইজারাদার থেকে চাবি নিয়ে যায়। পূণ:রায় ব্যক্তিমালিকানাধিন ধামালিয়া হ্যাটল্যান্ড কমিউনিটি সেন্টার ভাড়া নেওয়া হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিত আকারে অবহিত করা হয়।
গতকাল ১১টায় সময় হ্যাটল্যান্ড কমিউনিটি সেন্টারের মালিক মঞ্জু জানায়, পুলিশ ফোনে তাকে ধমক দিয়ে ওইখানে যেন কোন প্রোগ্রাম না করতে পারে তার জন্য শাসিয়ে দেয় এবং কমিউনিটি সেন্টার তালা মেরে ঐ এলাকা ত্যাগ করে চলে যাওয়ার জন্য বলে এবং নেতৃবৃন্দকে বর্ধিত সভা করতে হলে আওয়ামীলীগের নেতৃবৃন্দের অনুমতি নিয়ে করতে হবে। আজ সকালে নেতাকর্মীরা বর্ধিত সভায় যোগদানের জন্য হালিমা দিঘীরপাড় ও হ্যাটল্যান্ড কমিউনিটি সেন্টারের সামনে এলে পুলিশ সেখানে নেতাকর্মীদের ভয়-ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়।পরে চাটখিল উপজেলা বিএনপির কার্যালয়ে বর্ধিত সভা করতে চাইলে ও তাতে পুলিশ বাধা দেয় ।
চাটখিল উপজেলা বিএনপির সভাপতি মো: আনোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে জানায়, চাটখিলে ক্ষমতাসীল দল নিয়মিত সভা সমাবেশ করলে ও আমাদেরকে ঘরোয়া বৈঠক থেকে শুরু করে কোনো প্রকার সভা সমাবেশ করতে দিচ্ছে না । তিনি সরকারের অগনতান্ত্রিক আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
