লক্ষ্মীপুর সদর থানা (পশ্চিম) যুবলীগের কমিটি অনুমোদন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে সদর থানা (পশ্চিম) যুবলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে জেলা যুবলীগ।
শনিবার বিকালে শহরের তমিজ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কমিটি অনুমোদন করা হয়।
কমিটি অনুমোদন করেন জেলা যুবলীগের আহ্বায়ক একেএম সালাহ্ উদ্দিন টিপু ও যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়া।
কমিটিতে পুনরায় তাফাজ্জল হোসেন চৌধুরী টিটুকে আহ্বায়ক ও মাহবুবুল হক মাহবুবকে ১ম যুগ্ম আহ্বায়ক ও ইসমাইল হোসেনকে ২য় যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের আহ্বায়ক আল-আমিন ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন হ্যামেল, সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ক্বনক কারী প্রমূখ।
