লক্ষ্মীপুরে জামায়াতের আমির গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধ: লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫,জুলাই)বিকালে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরলামচি গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রুহুল আমিন রসুলগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়র সহকারী শিক্ষক।তার বিরুদ্ধে হত্যা,গাছকাটা,অগ্নিসংযোগ ও গাড়ী ভাংচুর সহ লক্ষ্মীপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে।
লক্ষ্মীপুর মডেল থানার ওসি লোকমান হোসেন জানান,জামায়াতের আমির রুহুল আমিন কে অভিযান চালিয়ে চরলামচি গ্রামে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে থানায় হত্যা ও নাশকতার একাধিক মামলা রয়েছে।
