চাটখিল আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যায়লের উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : বৃহস্পতিবার(৩,আগস্ট) দুপুরে চাটখিল আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: নূরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চাটখিল উপজেলা চেয়ারম্যান মো: জাহাঙ্গীর কবির, বিশেষ অতিথি ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রায়হানুল হারুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন রতন মুনা।
বক্তব্য রাখেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, পৌর আওয়ামীলীগ সভাপতি বজলুর রহমান লিটন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর, অভিভাবক সদস্য এম হোসেন, প্রধান শিক্ষিকা উষা রাণী প্রমুখ।
সমাবেশ শেষে প্রধান অতিথি কৃতি ছাত্র/ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
