রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা প্রদানের দাবীতে চাটখিল পৌরসভায় কর্মবিরতি

চাটখিল প্রতিনিধি : নোয়াখালী জেলার চাটখিল পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীরা পেনশনসহ বেতন ভাতা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে পূর্নদিবস কর্মবিরতি পালন করেছে।
সোমবার(১৩,নভেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কর্মবিরতির কর্মমসূচী পালন করা হয়।
কর্মবিরতি পালনকালীন সময়ে সমবেত সমাবেশে বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন, হিসাব রক্ষক আবদুল মোতালেব, কর আদায়কারী গিয়াস উদ্দিন ভূইয়া, সহকারী কর আদায়কারী দুলাল হোসেন, কর নির্ধারক হারুনুর রুশিদ, ইন্সপেক্টর আবদুল মোতালেব প্রমুখ। এ সময় পৌরসভার অনেক নাগরিক দুর্ভোগের শিকার হন।
