লক্ষ্মীপুর জেলা যুবলীগের নতুন কমিটি গঠন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জেলা যুবলীগের কাউন্সিল অধিবেশন শেষে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমান নির্বাচিত হন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে নতুন এ কমিটি ঘোষনা দেয় কেন্দ্রীয় কমিটি।
উল্লেখ্য. দীর্ঘ ২৩ বছর পর বৃহস্পতিবার (২৩ নভেম্বর) লক্ষ্মীপুর জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
