চাটখিলে গৃহবধুর লাশ উদ্ধার,পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

চাটখিল প্রতিনিধি:
নোয়াখালী জেলার চাটখিলে জান্নাতুর ফেরদৌস ওরফে পেরু (২৬) নামক ২ সন্তানের জননীর লাশ তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ।
শুক্রবার(১,ডিসেম্বর)মোহাম্মদপুর ইউনিয়নের হাশর গ্রামে ঘটনাটি ঘটে।
জান্নাতুর ফেরদৌস ওরফে পেরু চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হাশর গ্রামের তোফায়েল আহমেদ খোকনের স্ত্রী এবং একই ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের গোলাম আলীর কন্যা।
নিহতের ননদ ছালেহা আক্তার দাবী করেন, বৃহস্পতিবার রাতে তার ভাই ও ভাবীর পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। তারই সূত্র ধরে তার ভাবী পেরু ভোর বেলায় পরিবারের সকলের অজান্তে ঘরের পাশের আম গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
অপরদিকে পেরুর ভাবী শারমিন আক্তার তার ননদ পেরুকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেছেন, তার স্বামী খোকন ও তার পরিবারের বিরুদ্ধে।ঘটনার পর থেকে পেরুর স্বামী তোফায়েল আহমেদ খোকন পলাতক রয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা জহিরুল আনোয়ার লাশ উদ্ধারের কথা স্বীকার করে বলেছেন লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেবেন বলেও তিনি জানান।
