লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে তারেক রহমানের গ্রেফতার দাবীতে ছাত্রলীগের বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি:
বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের কলেজ শাখা ছাত্রলীগ।

(আজ)বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস এরিয়ায় কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ করে তারা।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, কলেজ ছাত্রলীগ সভাপতি সাঈফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক মহসিন কবির সাগর, পৌর সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, ছাত্রলীগ নেতা কনক কারী, শামীম পাটোয়ারী, আব্দুর রাজ্জাক জিহাদ প্রমুখ।