লক্ষ্মীপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে র‌্যালি ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি:

‘‘চলো দাঁড়াই সমতা,ন্যায়পরায়নতা ও মানবিক মর্যাদার স্বপক্ষে’’ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক মানবাধিকার ‍দিবস-২০১৭ উপলক্ষ্যে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার লক্ষ্মীপুর জেলা শাখার    উদ্যোগে র‌্যালি ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

রবিবার(১০,ডিসেম্বর)সকাল ৯ ঘটিকার সময় জেলা পরিষদ প্রাঙ্গন থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে অন্যান্য মানবাধিকার সংগঠনের সাথে মিলিত হয়ে জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে গিয়ে আলোচনার মধ্য দিয়ে র‌্যালিটি শেষ হয়।

র‌্যালি শেষ করে সবাই জেলা পরিষদ প্রাঙ্গনে ফ্রি চিকিৎসা ক্যাম্পে মিলিত হয়।এখানে সকাল ১০ থেকে বিকেল ৪ পর্যন্ত সর্বস্তরের জনগনকে বিশেষজ্ঞ ডাক্তারদের সহযোগিতায় ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।

সরকারি এবং বিভিন্ন ঔষধ কোম্পানী মানবতার সেবায় জনগনের জন্য প্রদান করেন এবং অন্যান্য সামাজিক সংগঠনের সহযোগিতায় দিবটি পালন করা হয়।