চাটখিলে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

চাটখিল প্রতিনিধি :

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের রেজ্জাকপুর গ্রামে পুকুর থেকে এক নারীর লাশ উদ্দার করা হয়েছে।উদ্ধার হওয়া লাশ হরিকৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রীর।

শনিবার(২৩ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে একটি পুকুরে আমেনার লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থরে পৌঁছে পুকুর থেকে লাশ উঠায়। শনিবার রাতে থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে।

সিরাজুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে তার স্ত্রী আমেনা বেগম রেজ্জাকপুর তার বাবার বাড়ী যায়। সন্ধ্যার সময় আমেনা বাবার বাড়ী রেজ্জাকপুর থেকে স্বামীর বাড়ী হরিকৃষ্ণপুর ফিরে আসার পথে নিখোঁজ হয়। রাতে স্ত্রী আমেনা বাড়ী না আসায় অনেক খোঁজাখুজি করা হয়।সিরাজ মোবাইলে জানান, তার স্ত্রীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

রোববার আমেনা বেগম এর লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করে।