লক্ষ্মীপুর-ঢাকা লঞ্চ সার্ভিস উদ্বোধন স্থগিত !

নোয়া সংবাদ ডেস্ক :
লক্ষ্মীপুর-ঢাকা লঞ্চ সার্ভিসটি আপাতত স্থগিত করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার(২৩ জানুয়ারী) দুপুরের দিকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপির সাথে থাকা একজন উর্ধ্বতন কর্মকর্তা লক্ষ্মীপুরের একটি অনলাইন নিউজ পোর্টালকে এ তথ্য নিশ্চিত করেন এবং নৌ-বন্দর বাস্তবায়ন কমিটির সদস্য জাকির হোসেন ভূঁইয়া আজাদ তার ফেইসবুক স্টাটাসে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে লক্ষ্মীপুরে মন্ত্রীর সফরসূচিতে লক্ষ্মীপুরের সাথে সরাসরি ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিস উদ্বোধন করার তারিখ ও সময় দেওয়া হয়। এতে লেখা ছিলো আগামি ২৭ জানুয়ারি শনিবার বিকেল ৪টায় লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর ঘাট থেকে নতুন এ সেবাটির উদ্বোধন করবেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি।
এদিকে হঠাৎ স্বপ্নের লঞ্চ সার্ভিসটির উদ্ধোধন স্থগিত হয়ে যাওয়া জনমনে হতাশা দেখা দিয়েছে। শীঘ্রই লঞ্চ সার্ভিস চালু করার দাবী তাদের।

সূত্র: শীর্ষ সংবাদ