রামগঞ্জে বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে আওয়ামী লীগের মিছিল সমাবেশ

রামগঞ্জ প্রতিনিধি:
খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় মিছিল সমাবেশ নিয়ে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে আসা তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে দুপুর ১২টা থেকে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান ও মিছিল করতে দেখা যায়।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আ.ক.ম রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সদস্য সৈকত মাহমুদ শামছু, রামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোঃ মামুন আখন্দ, কৃষক লীগের সভাপতি মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক ডাঃ মাইউদ্দিন মানিক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়া, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন রাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান মঞ্জুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
