চাটখিলে নিজ গ্রামে বিদ্যালয়ের ভবন ও উদ্বোধন করলেন শিক্ষা সচিব

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালি জেলার চাটখিল উপজেলায় নিজ গ্রামের রামনারায়নপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মাধ্যমিক উচ্চ শিক্ষা সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন।

শনিবার(১৭ ফেব্রুয়ারী,২০১৮) বিকেলে উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সোহরাব হোসাইন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাবিবুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহাকারী জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোঃ হানজালা, উপপরিচালক . গোলাম মাওলা আজাদ বুলবুল সভায় প্রধান অতিথির বক্তব্যে সোহরাব হোসাইন ছাত্রছাত্রীদের দেশ প্রেমে উজ্জিবিত হয়ে লেখা পড়ায় মনোযোগী হওয়ার আহবান জানান। শিক্ষক আবদুল কাদের সুমন এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক নোমান সিদ্দিকী প্রমুখ।