লক্ষ্মীপুরে খাদ্য বান্ধব কর্মসূচির অধীনে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে ১ হাজার হতদরিদ্র মানুষের মাঝে ৩০ কেজি হারে চাল বিতরণ করলেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

বৃহস্পতিবার (৮মার্চ,২০১৮) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য বান্ধব কর্মসূচির অধীনে হতদরিদ্রদের মাঝে এ চাল বিতরণ করা হয়।

এসময় চাল বিতরণি অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি ইবনে জিসাদ আল নাহিয়ান প্রমুখ।