আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রামগঞ্জে ইউপি চেয়ারম্যান ফোরামের সাংবাদিক সম্মেলন

রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার খাঁন মর্ডান মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার খাঁনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রামগঞ্জ উপজেলার ইউপি চেয়ারম্যান ফোরাম সাংবাদিক সম্মেলন করে।
শুক্রবার(২৩মার্চ,২০১৮)সকাল ১০টায় রামগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের পক্ষ থেকে জনতা ব্যাংক রোডে ফোরামের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুল হক মজিবের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাদুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহিদ হোসেন ভূইয়া, দরবেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, চন্ডীপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের যুগ্ন আহবায়ক কামাল হোসেন ভূইয়া, ইছাপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি সহিদ উল্লাহ, কাঞ্চন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আঃ করিম মাষ্টার, নোয়াগাও ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মোহাম্মদ হোসেন রানা, লামচর ইউপি চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ’লীগের সদস্য মাহেনারা পারভিন পান্না, ভোলাকোট ইউপি চেয়ারম্যান ও জেলা যুযলীগের সদস্য বশির আহম্মদ মানিক, ভাটরা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল হোসেন মিঠু।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যানদের পক্ষ থেকে চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়া জানান, বিগত ৪/৫ বছর যাবত উপজেলা আ’লীগকে সুসংঘটিত ও দলীয়ভাবে শক্তিশালী করে আগামী একাদ্বশ সংসদ র্নিবাচনে নৌকা প্রতিকের জয় নিশ্চিত করতে উপজেলা আ’লীগের সিনিয়র সহ সহসভাপতি ড.আনোয়ার খাঁন তাঁর মেধা, অর্থ, সময় ব্যয় করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে ১০টি ইউনিয়নের ১০জন চেয়ারম্যান, ইউনিয়ন আ’লীগের ১৬জন সভাপতি ও সাধারন সম্পাদক, উপজেলা মহিলা আ’লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ঐক্যবদ্ধ। তিনি গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ থেকে ১৫ সহশ্রাধিক দারিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, নগদ ১শত টাকা, ২০সহশ্রাধিক লোককে শীতবস্ত্র ও কম্বল বিতরন,১৫ আগষ্ঠ জাতীয় শোক দিবসে ১৫টি গরু জবাই করে ভোজের আয়োজন, ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও কম্পিটার ল্যাব সামগ্রী বিতরন, ৫ জানুয়ারীর নির্বাচনের জামাত-বিএনপি কর্তৃক পুড়িয়ে দেওয়া একটি স্কুল ভবন ৫ লক্ষ টাকা ব্যায়ে পূর্ননির্মান,মুক্তিযোদ্ধাদের মাঝে অনুদান, দরিদ্র রিক্সা চালকে ২৫টি রিক্সা বিতরন, থানায় ২টি গাড়ি প্রদানসহ কোটি কোটি টাকা উন্নয়নমূলক কর্মকান্ডে ও গরিবদের মাঝে দান অনুদান করে দলীয় নেতাকর্মী ও সাধারন জনগনের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এতে প্রতিপক্ষের কিছু লোকজন তাঁর জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে পড়ে এবং তাদের কর্মী সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) ভূয়া আইডি খুলে মিথ্যা, ভিত্তিহীন কল্পকাহিনী তৈরী করে অপপ্রচার করে আসছে। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং এ সমস্ত ভুয়া আইডিধারীদের বিরুদ্ধে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানান।
