লক্ষ্মীপুরে মাসব্যাপী স্বাধীনতা মেলার উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে জেলা স্টেডিয়াম মাঠে মাসব্যাপী স্বাধীনতা মেলা উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।তিনি বলেন,‘‘খালেদার মদদে দেশে এখনো স্বাধীনতা বিরোধী অপশক্তি বিচরন করছে, দেশবাসীকে বিভ্রান্তকর তথ্য দিয়ে বিব্রত করছেন বিএনপি নেত্রী।’’
শনিবার (২৪ মার্চ,২০১৮) দুপুরে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে মাসব্যাপী স্বাধীনতা মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার কাজল কান্তি দাস এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র আবু তাহের প্রমুখ।
পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।।
