কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক:
রাশিয়া বিশ্বকাপে বাংলাদেশ সময় রাত ১২টায় শেষ ষোল‘র শেষ ম্যাচে মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে মুখোমুখি হয় ইংল্যান্ড ও কলম্বিয়া। মাঠের লড়াইয়ে নেমে নির্ধারিত সময়ে ১–১ গোলের ড্র নিয়েই খেলা শেষ করে দুই দল। অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় ম্যাচের ফলাফল একই থাকে।
প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে পাওয়া গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। কিন্তু নির্ধারিত সময় পার হবার অতিরিক্ত ৩ মিনিটের মাথায় সমতায় ফেরে কলম্বিয়া। এরপর অতিরিক্ত ৩০ মিনিটেও কোন দল গোল না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
এরপর নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তাতে দু’দলই প্রথম দুটি শট জালে রাখে। এরপর তৃতীয় শটটি কলম্বিয়া জালে জড়িয়ে দিলেও মিস করে ইংল্যান্ড। কিন্তু এর পরের দুই শট মিস করে বসেন কলম্বিয়ান ফুটবলারা। আর চতুর্থ ও পঞ্চম শট জালে জড়িয়ে জয়ের উল্লাস করে ইংল্যান্ড।
ফলাফলে ট্রাইব্রেকারে ৪–৩ গোলে কলম্বিয়াকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড।
কলম্বিয়াকে হারিয়ে শেষ আটে ওঠা ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে সুইডেনের মুখোমুখি হবে। ম্যাচটি ৭ জুলাই রাশিয়ার সামারায় বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠিত হবে।
