আজ ঢাকায় আসছেন জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক:

জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়েলস আনেন আজ বুধবার(১৮জুলাই,১৮) দুই দিনের সফরে ঢাকা আসছেন।

আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ও জার্মান সরকারের মধ্যে ই-পাসপোর্ট বিষয়ক চুক্তি স্বাক্ষর হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈ বৈঠকের কথা রয়েছে তার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সফরের মূল উদ্দেশ্য চুক্তি স্বাক্ষর হলেও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তিনি আলোচনা করবেন।

 

Share this news as a Photo Card

18 July 2018

আজ ঢাকায় আসছেন জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে