লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার হুমকি : থানায় জিডি

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর প্রেসক্লাবের ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক সাংবাদিক আক্তার আলমকে স্বীকৃত মাদক ব্যবসায়ী কর্তৃক প্রকাশ্য দিবালোকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
আজ (১৭ জুলাই,১৮) মঙ্গলবার লক্ষ্মীপুর জজ কোর্ট এলাকায় মোজাম্মেল হোসেন মিজান পাটওয়ারী নামের এক ব্যাক্তি সাংবাদিক আক্তর আলমকে এ হত্যার হুমকী দেয়।
এবিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরী রুজু করা হয়েছে। যার নং নং ৭৫৪, তারিখ,১৭/০৭ /২০১৮।
অভিযুক্ত মিজান পাটওয়ারী সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী গ্রামের রাজ্জাকুল হায়দারের ছেলে ও এলাকার চিহ্নিত মাদকাসক্ত বলে জানা যায়।
আক্তার আলম দৈনিক বর্তমান লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক ও আনন্দ টেলিভিশন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, পেশাগত কাজে লক্ষ্মীপুর জজ কোর্ট এলকায় গেলে সাংবাদিক আক্তার আলমকে সাংবাদিকতা পেশা নিয়ে কটুক্তি ও গালমন্দ করায় সাংবাদিক মোহাম্মদ আক্তার আলম প্রতিবাদ করায় তাকে হত্যার হুমকিসহ শারিরিক আঘাত করতে যায়, জকসিনসহ লাহারকান্দী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা সাবেক যুবলীগ নেতা ও স্বীকৃত মাদকাসক্ত মিজান পাটোয়ারী। ঐ সময় কোর্ট এলাকায় উপস্থিত সাংবাদিক বি এম সাগর ও ব্যবসায়ী মো: বিপ্লব হোসেনসহ কয়েকজন মিজান পাটোয়ারীকে নিভৃত করে।
একজন প্রতিবাদী কলম সৈনিককে স্বীকৃত মাদক ব্যবসায়ী কর্তৃক হত্যার হুমকি দেওয়ায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সকল সদস্যসহ লক্ষ্মীপুরের সাংবাদিকমহল অত্যন্ত ক্ষুব্ধ। সাংবাদিক সমাজ উক্ত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপনসহ মাদকাসক্ত মিজান পাটোয়ারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।
লক্ষ্মীপুরের একাধিক সাংবাদিক জানান, যুবলীগ থেকে অব্যাহতি পাওয়া স্বীকৃত মাদক ব্যবসায়ী কর্তৃক লক্ষ্মীপুর প্রেসক্লাবের সম্পাদকীয় পদে থাকা ও একটি দৈনিক পত্রিকার সম্পাদক এবং একটি টিভি চ্যানেলের জেলা প্রতিনিধিকে প্রকাশ্য দিবালোকে হত্যার হুমকি দেওয়ায় আমরা ক্ষুদ্ধ এবং স্তম্ভিত। মিজান পাটোয়ারীকে আটক করাসহ এর সুষ্ঠু বিচার করার জন্য সাংবাদিক সমাজ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
