লক্ষ্মীপুর জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতি নিবার্চন অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি:
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) লক্ষ্মীপুর জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২১জুলাই,১৮) সকাল ১০ টা থেকে বিকেল ১.০০ টা পর্যন্ত জেলা কালেক্টরেট ভবনের নীচ তলায় ভোট গ্রহণ চলে। মোট ৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
সভাপতি পদে মো. নুরুল হুদা ৩১ ভোট পেয়ে ৩য় বারের মতো নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রনজিত চন্দ্র দেবনাথ পেয়েছে ২৩ ভোট, সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ হারুন অর রশিদ পেয়েছে ২২ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে ইউসুফ বাহাদুর ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়। নিকটতম প্রতিদ্বন্দি মোস্তাফিজুর রহমান পেয়েছে ২৩ ভোট। মোট এ ৩ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
