লক্ষ্মীপুরে আটক ৪ শিবির কর্মী

রায়পুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় ৪ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ ।
সোমবার (২৩ জুলাই) সন্ধায় উপজেলার হায়দরগঞ্জ এলাকায় গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে কয়েকটি সাংগঠনিক বই পাওয়া গেছে।আটককৃতরা হলেন, নুর হোসেন, আরিফুর রহমান, বিল্লাল হোসেন ও মামুন। তবে তাৎক্ষনিক তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপন বৈঠকের মাধ্যমে নিজেদের সক্রিয় রাখছে জামায়াত ও ইসলামী ছাত্র শিবির। শিবিরের কয়েকজন কর্মী হায়দরগঞ্জ বাজার এলাকায় গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃত সবাই ছাত্রশিবিরের সক্রিয় কর্মী বলে জানান স্থানীয়রা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এসময় আটককৃতদের নিকট কয়েকটি সাংগঠনিক বই পাওয়া গেছে। মামলা রুজু করে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
