লক্ষ্মীপুরে মা সমাবেশ ও শহীদ মিনার উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে মা সমাবেশ ও শহীদ মিনার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাজাহান আলি।এ সময় তিনি বলেন,‘‘ইভটিজিং, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে মায়েদের এগিয়ে আসতে হবে।’’

মঙ্গলবার(২৪জুলাই)চররুহিতা ১নং সরকারী প্রাথমিক  বিদ্যালয়ে মা সমাবেশ ও শহীদ মিনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।

এসময় তিনি বলেন মেয়েদের সু শিক্ষায় শিক্ষিতি করা এবং বাল্য বিবাহ প্রতিরোধে সবচেয়ে ভূমিকা মায়েদের। সুতারাং তাদের আরো সচেতন হতে হবে বলেও জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হাফিজ উল্যাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামন মোল্লা, ওমর ফারুক। উপজেলা শিক্ষক সমিতি সভাপতি নজরুল ইসলাম স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির পাটওয়ারী।

এর আগে স্থানীয়দের অর্থায়নে  নির্মিত শহীদ মিনারের ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।