লক্ষ্মীপুর সাব-রেজিষ্টি অফিসের পিয়ন শাহ আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক:
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির অভিযোগে অবসরে (পিআরএলে) যাওয়ায় লক্ষ্মীপুর সাব-রেজিস্ট্রিরি অফিসের পিয়ন শাহ আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নিদের্শ দিয়েছেন নিবার্চন কমিশন। চলতি সপ্তাহের শুরু দিকে নির্বাচন কমিশনের বৈধ ও সঠিকতা যাচাইকরণ সহকারী পরিচালক মুহা: সরওয়ার হোসেন এ আদেশ দেন।
লক্ষ্মীপুর সাব-রেজিষ্টার অফিসের পিয়ন শাহ আলমের বিরুদ্ধে অভিযোগ, চাকুরীর মেয়াদ বাড়াতে তথ্য গোপন করে জাতীয় পরিচয় পত্র জালিয়াতি, দ্বৈত পরিচয় পত্র গ্রহন ও সংশোধন করায় গত ২৫ মার্চ নির্বাচন কমিশনার থেকে একটি টিম জেলা সাব -রেজিষ্টারে অফিসে তদন্ত করে চলে যান।
একই অফসি থেকে গত বুধবার ১৮ জুলাই লক্ষ্মীপুর জেলা সাব-রেজিষ্টিার কর্মকর্তা কাছে পাঠানো একটি চিঠিতে বলা হয় শাহ আলম ৬ বছর পরিবর্তন করে পৃথক এলাকায় (জাতীয় পরিচিতি নম্বর (৫১২৪৩০৭০২৬২৪৬) দ্বৈত ভোটার হয়েছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল সহ এতে তাদের ধারনা হয় মো:শাহ আলম তথ্য গোপন করে ভুয়া দলিলাদি দাখিল পূর্বক জাতীয় পরিচয় পত্র সংশোধন,পরিবর্তন এবং প্রতারণা সহ জালিয়াতির আশ্রয় নেন।
ফলে তদন্তকারীদের প্রতিবেদনের ভিত্তিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তার জাতীয় পরিচয় পত্র সংশোধন রুল ব্যাক করা হয়।পাশাপাশি জাল ও ভুয়া দলিলাদি দাখিল পূর্বক জাতীয় পরিচয় পত্র সংশোধন করার অপচেষ্টায় লিপ্ত থাকার কারনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনার প্রদান করেন।
অভিযুক্ত মো: শাহ আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রকল্প থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমতাব্যবস্থায় পিয়ন শাহ আলমের বিরুদ্ধে সংশিষ্ট থানায় নিয়মিত মামলা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে লক্ষ্মীপুর জেলা সাব-রেজিস্টারকে পরামর্শ সহ এসব বিষযয় সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয় বলে জানা যায়।
সূত্র: রব নিউজ
