বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় কুশাখালীতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালীর ঝাউডগী গ্রামে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ছাগল লালন পালন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়।
সোমবার(৬,আগষ্ট) সকাল ১০ ঘটিকায় ঝাউডগী মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত প্রশিক্ষনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সুবিধাভোগী ৩০টি পরিবার ছাড়াও মাদ্রাসার শতাধিক ছাত্র-ছাত্রী প্রশিক্ষনে অংশ নেন।
মাদ্রাসার সহকারী সুপার মাওঃ হাফিজ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে ছিলেন সদর উপজেলা পশু সম্পদ অফিসের ফিল্ড ভিজিটর মনিরুল হক, ভিএফএ। অতিথি হিসাবে বক্তব্য রাখেন হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক, স্যাডো, মোঃ সফিকুল ইসলাম, নির্বাহী পরিচাক, লক্ষ্মীপুর বিজনেস ডেভেলপমেন্ট সোসাইটি। আরো উপস্থিত ছিলেন আল সোস্যাল সংস্থার পরিচালক মোঃ ওমর ফারুক সহ এলকার গন্যমাণ্য ব্যক্তিগন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসোলপ নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ। প্রশিক্ষণ অনুষ্ঠানে ছাগলের বিভিন্ন ধরনের রোগ ও তার প্রতিকার, ছাগলের গরম পিরিয়ড, বাচ্ছা লালান পালন ইত্যাদি বিষয়ে প্রক্ষিণার্থীদের ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য পিপি আর টিকা দেওয়া হয়।
