লক্ষ্মীপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক:

লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের রাজাপুর গ্রামে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার করা হয় ।

শুক্রবার দুপুর বেলায় এলাকাবাসি দিঘলী ইউনিয়নের রাজাপুর গ্রামের এরশাদ কেরানি বাড়ির সামনের পুকুর থেকে মোঃ আলমের মৃতদেহ উদ্ধার করা হয়।

জানা যায়,নিহত মো: আলম  একই গ্রামের পোদ্দার বাড়ির নুর ইসলামের ছেলে ।এলাকাবাসি শুক্রবার দুপুর বেলায় রাজাপুর গ্রামের এরশাদ কেরানি বাড়ির সামনের পুকুরে  মোহাম্মদ আলম মিয়ার মৃতদেহ দেখতে পায়। পরে মৃত আলমের পরিবারকে ও চন্দ্রগঞ্জ থানায় জানানো হলে পরিবারের লোকজন এসে প্রশাসনের সহায়তায় আলমের মৃতদেহ সনাক্ত করেন।

পরিবারের সদ্যসরা ও এলাকাবাসীরা জানান, মৃত আলম মিয়া বহু দিন যাবৎ মৃগী রোগে আক্রান্ত। আর তার এ মৃতুর একমাত্র কারন তার মৃগী রোগ।

অন্য দিকে চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, এখন পযন্ত আমরা আলমের মৃতুর কারন জানতে পারি নাই। তবে প্রথমিক ধারনা করা যাচ্ছে যে, সে একজন মৃগী রোগে আক্রান্ত রোগী ছিল এবং তা হতে পারে তার মৃতুর কারন। বাকিটা ময়না তদ্ধতের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারবো।

সূত্র: দিঘলী নিউজ