রামগঞ্জে নির্বাচনী টকশোতে দু’দলের সংঘর্ষ,আহত ১০

রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে উপজেলায় নির্বাচনী টকশোতে তর্কে ঝড়িয়ে সংঘর্ষে আহত হয়েছেন বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত ১০ নেতাকর্মী।
রোববার(২সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে (যমুনা টেলিভিশনের আয়োজনে) নির্বাচনী টকশোর পর রামগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুত্বর আহত বাহার (৪৫),ইয়াছিন (৪০),দুলাল (৪৫),রাজিব (৩৫),টিটু (৩০) ও হান্নানকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবরে ছাত্রলীগ নেতাকর্মীরা জড়ো হলে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ও আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান,“জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ ঘিরে (যমুনা টেলিভিশনের আয়োজনে) রামগঞ্জ উপজেলা চত্ত্বরে ঝড়ো হন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে নির্বাচনী টকশোতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে তর্কে ঝড় উঠলে অনুষ্ঠান শেষ হতেই উভয় পক্ষের মধ্যে ফের তর্কে উত্তেজিত হামলার ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে সাধারণ মানুষসহ আওয়ামী লীগ সমর্থিত ও বিএনপির ১০ নেতাকর্মী গুরুত্বর আহত হয়।
দলীয় সূত্রে জানাগেছে, রোববারের টকশোতে কেন্দ্রীয় স্বেচ্চাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বাহার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আ.ক.ম রুহুল আমীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ, সুশীল ব্যাক্তিত্ব অপূর্ব কুমার সাহা,সাংস্কৃতিক ও স্বেচ্চাসেবী সংগঠন রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক ও নতুন নারী ভোটার হিসাবে মুন্নী ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আ.ক.ম রুহুল আমীন জানান, আসলে ঘটনাটি এমন হবে আসা করিনি। তিনি অভিযোগ করে জানান, বিএনপি’র নাজিম উদ্দিন আহম্মেদ সমর্থিত লোকজন বিএনপির বর্তমান সভাপতি আবদুর রহিম ভিপির উপস্থিতি মেনে নিতে পারেনি। বিএনপির অপর একটি পক্ষ অভ্যন্তরীণ দ্বন্ধের কারণে অনাকাঙ্খিতভাবে এ সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে।
রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহিম ভিপি জানান,টকশোতে বিএনপির উপস্থিতি সহ্য করতে না পেরে আওয়ামী লীগ গায়ের জোরে এসে আকম্ভিকভাবে টকশোর পর পরিকল্পিতভাবে হামলা করে। এতে বিএনপির নেতাকর্মীসহ ১০ জন গুরুত্বর আহত হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তোতা মিয়া জানান,ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা না হওয়ার আগেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
