চাটখিলে গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

চাটখিল প্রতিনিধি :

নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে।

শনিবার(১৫/০৯/১৮) চাটখিল উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়নের শোল্লা খন্দকার বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে এতে টি ঘর পুরোপুরি এবং ২টি ঘর আংশিক আগুনে পুড়ে যায়।
খন্দকার বাড়ির আসাদের স্ত্রী সাহিদা সুলতানা জানান দুপুর .০০ ঘটিকার সময়ে হাবিব খন্দকারের ঘরে তার ভাতিজি মিম চুলা জ্বালালে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে পুরোঘরে ছড়িয়ে পড়ে,এতে হাবিব,হেলাল,সফিকের ঘর পুরোপুরি এবং আসাদ এবং খোকনের ঘর আংশিক পুড়ে যায়, ঘন্টা পর ফায়ারসার্ভিস এসে আগুন নিয়মতন্ত্রে আনে,আগুনে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন