শ্বশুর বাড়ি থেকে ঢাকা যাবার পথে চাটখিলের প্রবাসী যুবক নিখোঁজ !

চাটখিলি প্রতিনিধি:
নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় নাসির উদ্দিন(২২) নামে এক মধ্যপ্রাচ্য প্রবাসী তরুন তার শ্বশুর বাড়ি মোহাম্মদপুর ইউনিয়নের হাশর গ্রাম থেকে ঢাকা যাবার পথে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।নাসির উদ্দিন একই উপজেলার একই ইউনিয়নের মলংচর গ্রামের নুরুল আমিনের ছেলে।
এ ব্যাপারে তার বোন চাটখিল থানায় জিডি করেছেন।
জিডির সূত্র ধরে জানা যায়, নাসির উদ্দিন গত ১২ সেপ্টম্বর বিদেশ থেকে ছুটিতে আসে এবং ১৮ সেপ্টেম্বর শ্বশুর বাড়িতে বৌসহ বেড়াতে যায়। ২৮ সেপ্টেম্বর সে শ্বশুর বাড়ি থেকে ঢাকাতে জরুরী কাজে যাবার উদ্দেশ্যে বেরিয়ে যায়। তার পর থেকে তার আর কোন খোঁজ পাচ্ছেনা দুই পরিবারের কেউই। তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ রয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর তার বোন নুর জাহান বেগম তার ভাইয়ের সন্ধান চেয়ে চাটখিল থানায় জিডি করেছেন।
