চাটখিলে ফয়সালকে হত্যার অভিযোগ,বিচারের দাবীতে মানববন্ধন-বিক্ষোভ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :

চাটখিল উপজেলায় ফয়সাল হত্যায় জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

রোববার(২৮.১০.১৮) সকালে নোয়াখলা ইউনিয়নের কাদেরীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

মানববন্ধন কর্মসূচীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।

জানা যায়, এ বছরের ১ জুলাই সকালে নোয়াখলা গ্রামের মৃত কবির আহমদের ছেলে তানজিল ইসলাম ফয়সালের ঝুলন্ত লাশ তার ঘর থেকে পুলিশ উদ্ধার করেছে। ফয়সালের চাচা মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দাবী করে বলেন, একটি পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে ফয়সালকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, এ ব্যাপারে ফয়সালের মা তাছলিমা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছিল।

এ ব্যাপারে চাটখিল থানার ওসি শামছুদ্দিন জানান, ফয়সাল আত্মহত্যা করেছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের রির্পোটে ফয়সাল আত্মহত্যা করেছে বলে উল্লেখ্য করা হয়েছে।

Share this news as a Photo Card

29 October 2018

চাটখিলে ফয়সালকে হত্যার অভিযোগ,বিচারের দাবীতে মানববন্ধন-বিক্ষোভ

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে