লক্ষ্মীপুরে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে জেলা যুবলীগ

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা যুবলীগ।

রবিবার (১১ নভেম্বর) বিকালে শহরের দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালিতে জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ্ উদ্দিন টিপু জাতীয় পতাকা হাতে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান দলীয় পতাকা হাতে নেতৃত্ব দেন। এসময় নৌকা প্রতীক, জাতীয় পতাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি হাতে অন্যান্য নেতা-কর্মীরা বিভিন্ন শ্লোগানে মুখরিত ছিল।পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হন সবাই।
এসময় বক্তারা দেশ প্রেম ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের কথা জানিয়ে আবারো নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানান।

Share this news as a Photo Card

12 November 2018

লক্ষ্মীপুরে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে জেলা যুবলীগ

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে