লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু !

অনলাইন ডেস্ক:

লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটো রিক্সার চাপায় খোকন (৫১) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দালাল বাজার সংলগ্ন সুইসাব হুজুরের বাড়ির দরজা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত খোকন ওই এলাকার মৃত আলী আকবরের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় লক্ষ্মীপুর-ঢাকা-রায়পুর মেইন সড়কের পাশ দিয়ে খোকন যাচ্ছিল। এ সময় কামানখোলা এলাকা থেকে আগত দ্রুতগামী একটি সিএনজি চালিত অটোরিক্সা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারীর মৃত্যু হয়। এক পর্যায়ে ঘাতক অটো রিক্সাটি পালিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সূত্র:শীর্ষ সংবাদ

Share this news as a Photo Card

12 December 2018

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু !

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে