লক্ষ্মীপুরে নৌকার পক্ষে ছাত্রলীগের প্রচারণা

লক্ষ্মীপুর প্রতিনিধি:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র করে নৌকার পক্ষে লক্ষ্মীপুরে প্রচারণা শুরু করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকালে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামালের পক্ষে লিফলেট বিতরণ করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

জেলা শহরের উত্তর তেমুহনী-দক্ষিণ তেমুহনী ও চকবাজারসহ বিভিন্ন পয়েন্টে এ লিফলেট বিতরণ করে নৌকার পক্ষে ভোট চান তারা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ ছাত্রলীগের বিভিন্ন শাখার নেতাকর্মীরা।