কোন রক্ত চক্ষু, হামলা, মামলায় ধানের শীষের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবেনা : এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর-৩ সদর আসনের ঐক্যফন্টের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আজ থেকে কেন্দ্র পাহারা দিতে হবে কোন রক্ত চক্ষু, হামলা, মামলা করে ধানের শীষের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবেনা।
রবিবার(১৬ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবসে স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,নির্বাচনকে জাতীয় ঐক্যফ্রন্ট চ্যালেঞ্চ হিসেবে গ্রহন করেছে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের জন্য। কিন্তু ধানের শীষের পক্ষে গণ সংযোগ করতে গেলেই সরকারের সন্ত্রাসী বাহিনী বিভিন্নভাবে বাধা ও হামলা করে আমাদের গণসংযোগ ব্যাহত করছে।’
